মিরসরাইয়ে চারদিনের ব্যবধানে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে চারদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ শুক্রবার (২২মে) সকালে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আহসানুল কবিবের সন্তান।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে একই ইউনিয়নে পশ্চিম অলিনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে মাহিয়া আনুরা আনিসা (১০) ও গত ১৯ মে (মঙ্গলবার) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে চারদিনে ৪ শিশুর মৃত্যু হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

নিহত সাজিদের স্বজনরা জানান, আজ সকালে খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়, তাকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে আসতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, ‘সকালে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়, পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’

গতকয়েকদিনকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তিনি জানান, ‘অভিভাবকদের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এজন্য শিশুদের খেয়াল রাখার পাশাপাশি যথাসময়ে সাঁতার শেখানো জরুরি।’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬