মেডিকেল সার্ভিস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালসে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি ভাইভার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। ভাইভা ১৬ মে থেকে শুরু হয়েছে—চলবে ২১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে ভাইভায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ২২ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বিদেশে ভ্রমণের সুযোগ, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, ডিএ/ডিএ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৪ মে পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর/বিফার্ম ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ: ১৭ থেকে ২১ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম