পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯ জুন ২০২৬, ০৭:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহনগঞ্জের বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে ঘটেছে এ ঘটনা।

নিহতরা হলো ৭ বছর বয়সী নিহা আক্তার ও ৩ বছর বয়সী নোহা আক্তার। তারা ওই গ্রামের হ্যান্ড টলি চালক নিজাম উদ্দিন ওরফে নবাবের মেয়ে।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। আর শিশু দুটির মা ডলি আক্তার পাশের ঘরে আলাপ করছিলেন। এ সময় দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় শিশু দুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ গ্রামের বাড়ি পাবই গ্রামে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে ভাসমান অবস্থায় দেখে গ্রামবাসী দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান হারুন বললেন, ‘ঘটনা সত্য, তবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করেনি।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬