রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের একটি পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু— সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান (১৪)। তিনি রাজারবাগ পুলিশ লাইনের স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বড় মসজিদের পাশে অবস্থিত পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সাকিবুল বগুড়া জেলার শাহজাহানপুর থানার নঠাই গ্রামের প্রাইভেটকার চালক আব্দুল করিমের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে শান্তিবাগে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে সাকিবুলই ছিল বড়।

নিহতের মা মনি আক্তার জানান, সকালে স্কুল ব্যাগ নিয়ে খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিবুল। পরে সে ও তার পাঁচ বন্ধু পুকুরে গোসল করতে নামে। এ সময় সাকিবুল পানিতে তলিয়ে যায়। ‘সে সাঁতার জানত না। পরে তার বন্ধুরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬