সীমান্তে পুকুরে লুকানো ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ

১৯ নভেম্বর ২০২৫, ০২:১২ AM
জব্দকৃত ভারতীয় পণ্য

জব্দকৃত ভারতীয় পণ্য © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত থেকে পুকুরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া গ্রামে অভিযান চালায়। 

সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে একটি পুকুরে চোরাচালানের উদ্দেশ্যে মদ লুকিয়ে রাখা হয়েছে-এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ওই স্থানে পৌঁছায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুকুরের পানিতে ডুবানো দুই বস্তা থেকে মোট ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬