বন্ধুদের সাথে সাঁতার কাটতে নেমে নিখোঁজ, শিশু মাহিনের মরদেহ মিলল ২৭ ঘণ্টা পর

১৯ জুন ২০২৬, ০৯:৪২ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ PM
মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে ডুবে মাহিন নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের ভিড়

মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে ডুবে মাহিন নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের ভিড় © সংগৃহীত ও সম্পাদিত

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাহিন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের একটি গাছের ঝোপে ভেসে ওঠে তার মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মাহিন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে। তিনি মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।

এর আগে, গত বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যায় মাহিন। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল থেকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরাও অভিযানে যোগ দেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে রাতে স্থানীয়দের নজরে খালপাড়ের ঝোপে ভাসমান মরদেহটি আসে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬