বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, আটক ৩

২৯ জুন ২০২৬, ০৭:৫৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৭:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার আছাড়ে প্রাণ গেল আব্দুল জব্বার ৭৫) নামের এক চাচার। ঘটনার পর বিকালে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে। 

নিহত আব্দুল জব্বার ছোট মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও আজাহার আলীর ছেলে শাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নিহত আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুল হাইয়ের ছেলে চপলসহ অন্যান্য শরীকদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পানি যাওয়ার জন্য বাড়ির পাশ দিয়ে পানি যাওয়ার নালা (ড্রেন) থাকার পরও সোমবার দুপুরে বৃষ্টি হওয়ায় আব্দুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও তার ছেলে শাকিব হোসেনসহ বেশ কয়েকজন আব্দুল জব্বারের বাড়ির খালিয়ান দিয়ে পানি যাওয়ার নালা তৈরি করতে থাকে। এ সময় আব্দুল জব্বার তাদেরকে নালা করতে নিষেধ করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। 

বাক-বিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধ আব্দুল জব্বারকে মারপিট করতে থাকে। এ সময় ভাতিজা চপল তার চাচা আব্দুল জব্বারকে শূণ্যে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং গলা টিপে ধরে। এতেকরে শ্বাসরোধে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9