কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

১৭ জুন ২০২৬, ০৯:১৮ PM
মানিক মিয়া

মানিক মিয়া © সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির টিউবওয়েল ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ছোট ভাই রাজিব মিয়া প্রায়ই ওই টিউবওয়েল ব্যবহার করতেন, এতে সমস্যা তৈরি হতো। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও বিরোধের সমাধান হয়নি।

বুধবার দুপুরে রাজিব মিয়া আবারও টিউবওয়েল ব্যবহার করতে গেলে বড় ভাই মানিক মিয়া তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব মিয়া বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলায় একাধিক আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি মমিরুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিব মিয়াকে তার এলাকার একটি বিলের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬