হাম  উপসর্গে আবারও ৪ শিশুর মৃত্যু 

২৭ জুন ২০২৬, ১১:০১ AM , আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:০২ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ফটো

হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ফিজিক্যাল না কেমিক্যাল কোন সানস্ক্রিন আপনার জন্য উপযুক্ত?

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬
দুই মাস চেষ্টার পরও কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করানো গেল না, …
  • ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬