যুবদল নেতাকর্মীদের মারধরে জেলা বিএনপি নেতা আহত

০৪ জুন ২০২৬, ০৬:২০ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৬:২০ PM
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ককে মারধর করছেন যুবদল নেতাকর্মীরা

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ককে মারধর করছেন যুবদল নেতাকর্মীরা © সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার অকিল উদ্দিন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। অভিযোগ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা চালায়। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

এদিন জেলা পরিষদ প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যুবদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন। কিন্তু সাময়িকভাবে থেমে যাওয়া উত্তেজনা শেষ পর্যন্ত মারামারিতেই গড়ায়।

দুপুর দুইটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। কিল-ঘুষিতে তার ঠোঁট ফেটে যায়। এতে তিনি রক্তাক্ত হন। এ সময়ে তার পরনের জামাও ছিঁড়ে ফেলা হয়।

দলের সিনিয়র একজন নেতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সন্ত্রাসীদের দল নয়, এখানে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।

হামলার শিকার অকিল উদ্দিন ভূঁইয়ার দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে রনির সঙ্গে তার তর্কবিতর্ক হয়েছিল ঠিকই, তবে সিনিয়র নেতারা বিষয়টি মিটিয়ে দিয়েছিলেন। পরে প্রশাসকের কক্ষ থেকে তিনি ও রনি একসঙ্গে নিচে নামলেও রনির অনুসারীরাই তার ওপর হামলা চালায়।

অভিযোগের বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9