ভুয়া মসজিদ দেখিয়ে উন্নয়ন বরাদ্দের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

০৪ জুন ২০২৬, ০৭:৩৫ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ AM
নুর হোসেন চৌধুরী আরজু

নুর হোসেন চৌধুরী আরজু © সংগৃহীত

লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করায় নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি। বুধবার (৩ জুন) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজ চিঠিতে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারী স্বাক্ষর করেছেন। ৭ জুনের মধ্যে আরজুকে ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদের নামে তালিকা নিয়ে বরাদ্দের জন্য আবেদন করেন। বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে বিএনপি নেতা আরজু জনস্বার্থহীন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন। 

এতে প্রতিষ্ঠানটির নামে ৩ লাখ টাকা বরাদ্দ আসে। তালিকা প্রচার হওয়ার পর থেকে জনমনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থায়ী পাঞ্জেগানা অথবা কোন জামে মসজিদ নেই। পুকুরে গোসল শেষে অনেকেই মাচার মতো সেই স্থানে নামাজ আদায় করেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি দলের শৃঙ্খলা এবং নীতি নৈতিকতা কর্মকাণ্ড প্রতীয়মান হয়েছে। এতে আরজুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৭ জুনের মধ্যে এর কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চররুহিতা ইউনিয়ন বিএনপির দুই নেতা জানায়, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছে। কিন্তু এই নামে কোন মসজিদ নেই। একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক তার বাবা তাজল ইসলাম ভূঁইয়ার নামে মসজিদের নাম দিয়ে বরাদ্দ এনেছে। এই নামেও ইউনিয়নের কোথাও কোন মসজিদ নেই। 

এ ব্যাপারে চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, আমার মসজিদ আছে,  ইমাম ও মুয়াজ্জিন আছে। ইমামকেও বেতন দিই। কি কারণে শোকজ করেছে, তা শোকজ যারা করেছেন তারাই জানেন। বিএনপি নেতা  মানিকের বাবার নামেও মসজিদ আছে। 

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বলেন, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আরজুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। 

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950