ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও শিশুপুত্রের পরিবারের পাশে এমপি সেলিনা সুলতানা নিশিতা

০২ জুন ২০২৬, ০৭:৩০ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৭:৩০ PM
নিহতদের পরিবারের খোঁজখবর নিতে শিবপুরের কারারচর এলাকায় সুজন মিয়ার বাড়িতে যান সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা

নিহতদের পরিবারের খোঁজখবর নিতে শিবপুরের কারারচর এলাকায় সুজন মিয়ার বাড়িতে যান সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা © সংগৃহীত

নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও তার শিশুপুত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা।

মঙ্গলবার (২ জুন) বিকালে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে শিবপুরের কারারচর এলাকায় সুজন মিয়ার বাড়িতে যান সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি  চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় নিশিতা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শোকাহত স্বজনদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, এমন হৃদয়বিদারক ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়বদ্ধতা থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

পরবর্তীতে সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা নিহত সাথী বেগম ও শিশু সাফওয়ানের কবর জিয়ারত করেন। তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শোকাহত পরিবারের প্রতি তার সহমর্মিতাকে মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত মা ও শিশুপুত্রের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, গত ২৭ মে বুধবার রাতে নরসিংদী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ১৮ মাস বয়সী শিশুপুত্র সাফওয়ান ওরফে হাসেন নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9