ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

২৫ মে ২০২৬, ০৪:৪১ PM
ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ উদ্বোধন

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ উদ্বোধন © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ কোচ। সোমবার (২৫ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

উদ্বোধনকালে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান।

নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারী যাত্রীরা। এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

উল্লেখ্য, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরনের এই সার্ভিস চালু করা হয়। সোমবার (২৫ মে) থেকে আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে।

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬