ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, কোন অঞ্চলের টিকিট মিলবে কখন

১২ মে ২০২৬, ০৪:৫২ PM
ট্রেনযাত্রা

ট্রেনযাত্রা © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার (১৩ মে) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন পাওয়া যাবে ২৩ তারিখের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

এদিকে মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। 

এতে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো। একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

রেলের ঘোষণা অনুযায়ী, ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট মিলবে ১৭ মে। 

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬