চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ছাত্রদল-যুবদল প্রতিনিধিরা

০৪ জুন ২০২৬, ০২:০৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০২:০৯ PM
চীন সফরে যাচ্ছেন ছাত্রদল, যুবদল, বিএনপির একটি প্রতিনিধিদল

চীন সফরে যাচ্ছেন ছাত্রদল, যুবদল, বিএনপির একটি প্রতিনিধিদল © সংগৃহীত

প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদল, যুবদল, বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা ছাড়েন তারা।

জানা গেছে, প্রতিনিধিদলটি ৪ থেকে ১৪ জুন পর্যন্ত চীনের ঐতিহাসিক শহর চংকিং ও অর্থনৈতিক কেন্দ্র সাংহাই সফর করবে। সফরকালে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চ পর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

তালিকায় স্থান পাওয়া ছাত্রনেতারা হলেন- মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং মো. মঞ্জুরুল আলম। 

আরও রয়েছেন- আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬