বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৩০ মে ২০২৬, ১১:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে , আজ সকালে নিহত তহোরুল তার গরুর সেটে পানি দিতে যায়। পানি দিতে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ অফ না করে সেখানে গেলে তারের সাথে হাত জড়িয়ে সেখানে পরে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

পরবর্তীতে তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাকে বিদ্যুৎয়ের তারের সাথে হাত জড়িয়ে পরে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, বৈদ্যুতিক কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এ দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬