ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮ মে ২০২৬, ১২:৫৭ PM
নিহত দম্পতির বাড়িতে স্থানীয় লোকজনের ভিড়

নিহত দম্পতির বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতরা হলেন মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মাঠ থেকে আনা ধান পরিষ্কারের কাজের প্রস্তুতির সময় ঘরের বৈদ্যুতিক ফ্যান ঠিক করতে যান মজিবর খান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্বামীর চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী মোমেনা খাতুন। স্বামীকে সরানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের মাতম শুরু হয়। বাবা-মায়ের মরদেহ দেখে সন্তানদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো গ্রামজুড়ে নেমে আসে বিষাদের ছায়া।

প্রতিবেশীরা জানান, মজিবর ও মোমেনা অত্যন্ত শান্ত ও পরিশ্রমী দম্পতি ছিলেন। সারাজীবন একসঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এই দম্পতির এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬