ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

০৬ মে ২০২৬, ১২:৪৩ PM
হাসপাতালের বারান্দায় শামীম হোসেনের মরদেহ

হাসপাতালের বারান্দায় শামীম হোসেনের মরদেহ © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে মাঠ থেকে ধান নিয়ে ফেরার পথে ট্রলিতে বিদ্যুতের তার জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল নামের আরও এক কিশোর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম ও রফিকুল মাঠ থেকে ইঞ্জিনচালিত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে আগে থেকেই ধানমাড়াইয়ের জন্য বিদ্যুৎ সংযোগযুক্ত একটি মেশিন স্থাপন করা ছিল। এ সময় ট্রলির চাকার নিচে একটি বিদ্যুতের তার চাপা পড়ে লিকেজ সৃষ্টি হয়। এতে ট্রলির সামনের অংশ বিদ্যুৎায়িত হয়ে পড়ে।

এ অবস্থায় শামীম ট্রলির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। একই সময় রফিকুল ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9