ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলার বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল সরকার মৃত জমসেদ সরকারের ছেলে এবং বাবু মৃত আবু সামার ছেলে। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানমাঠ গ্রামের কৃষক রফিকুল সরকার নিজ জমিতে ধানে কীটনাশক ছিটাতে যান। এ সময় সেচপাম্পের একটি ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে পাশের জমিতে থাকা তার চাচাতো ভাগনে বাবু দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মামা-ভাগনে দুজনের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকেরা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬