ঈদের রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২৯ মে ২০২৬, ০১:৫৬ PM
ফরিদপুরে ঈদের রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ফরিদপুরে ঈদের রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল © ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঝটিকা মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান বাবু এবং সাজিদ হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই—ইত্যাদি স্লোগান দেন। তবে  মিছিলকারীদের অনেকেরই নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ সময় অনেকের মুখেই মাস্ক ছিল।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিলের সুযোগ নেই। মিছিলের বিষয়টি জানতে পেরেছি। তবে ভিডিও হাতে পাইনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগ: ফরিদপুর
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬
জবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব শুরু
  • ২৪ জুন ২০২৬
১৩ বছর পর অধ্যাপক হয়ে ফিরলেন এ কে এম ওয়াহিদুজ্জামান
  • ২৪ জুন ২০২৬
আলমিরন লাল কার্ড পেলেও একই অপরাধে বেলিংহ্যাম কেন পেলেন না, …
  • ২৪ জুন ২০২৬