ফরিদপুরে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ অভিযানে গ্রেপ্তার

বিশেষ অভিযানে গ্রেপ্তার © টিডিসি ফটো

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ‌ মঙ্গলবার ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কোতয়ালী থানার মুন্সী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. আবু বক্কর ফকির ওরফে বক্কর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরকান্দা উপজেলার আটকানিয়া গ্রামের মৃত বাদশা ফকিরের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের মুন্সী বাজার এলাকার কাফুরা সিরু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9