সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

২৪ মে ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ২৪ মে ২০২৬, ১২:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহত ব্যক্তিরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬