মোটরসাইকেলে পদ্মা সেতু ভ্রমণের সময় প্রাণ গেল দুই বন্ধুর

২৯ মে ২০২৬, ১০:০৭ AM
রাজন শেখ ও ইব্রাহিম ফকির

রাজন শেখ ও ইব্রাহিম ফকির © সংগৃহীত

ঈদের দিন পদ্মা সেতু ভ্রমণে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে একটি নম্বরবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে করে রওয়ানা দেন দুই বন্ধু রাজন শেখ ও ইব্রাহিম ফকির। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: ফরিদপুর
৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬