নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

০৮ মে ২০২৬, ০৮:১৫ PM
নিহত স্কুলছাত্র নুরে ইলাইহি নাদিম

নিহত স্কুলছাত্র নুরে ইলাইহি নাদিম © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে তলিয়ে নুরে ইলাইহি নাদিম (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাদিম স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির মেজ ছেলে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আজ শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে মাতামুহুরি নদীতে গোসল করতে যায় নাদিম। নদীতে নামার পরই হঠাৎ করে সে একটি গভীর চোরাবালিতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর নাদিমকে চোরাবালি থেকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিমের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানের মৃত্যুসংবাদে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠেও শোকের আবহ বিরাজ করছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতামুহুরি নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে বিপজ্জনকভাবে চোরাবালির সৃষ্টি হয়েছে, যা নিয়মিতভাবে গোসল ও চলাচলরত মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

তারা আরও জানান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ এবং নদীপাড়কে নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬