নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ

১০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM
ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে

ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলমগীর শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতারচর এলাকার আবদুর রহমান খাঁর ছেলে। তিনি গত বছরের ডিসেম্বর মাস থেকে চরফ্যাশনের ‘মেসার্স ফাহিম ব্রিকস’-এ শ্রমিকের কাজ করছিলেন।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও বেশ কয়েকজন শ্রমিক ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আলমগীরকে আর দেখতে না পেয়ে সহকর্মীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। সহকর্মী মোসারফ হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে তলিয়ে গেছেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায়। ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন এবং সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শশীভূষণ থানার উপপরিদর্শক সাজেদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বরিশাল থেকে ডুবুরি দল চাওয়া হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬