চা শ্রমিকদের বিক্ষোভ ও হামলা, জিএম-ম্যানেজারসহ আহত ১০

০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM
 চা শ্রমিকদের বিক্ষোভ ও হামলার ছবি

চা শ্রমিকদের বিক্ষোভ ও হামলার ছবি © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার রাঙ্গাপানি চা বাগানে কারখানা বন্ধ এবং মালামাল সরিয়ে নেওয়ার প্রতিবাদে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় বাগানের জেনারেল ম্যানেজার (জিএম) এরফান উল্লাহ এবং ম্যানেজার উৎপল বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় জিএম-এর গাড়ি এবং এস্টেট অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

স্থানীয় ও বাগান সূত্র জানায়, বিভিন্ন কারণে গত এক বছর ধরে রাঙ্গাপানি চা বাগানের কারখানাটি বন্ধ ছিল। সম্প্রতি বাগান কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপাতি ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শুরু করলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, কোনোভাবেই কারখানা বন্ধ করা যাবে না এবং বাগানের উৎপাদিত চা পাতা এই কারখানাতেই প্রক্রিয়াজাত করতে হবে।

এই দাবি আদায়ে বৃহস্পতিবার সকালে বাগান অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন শ্রমিকরা। সভা চলাকালীন জিএম এরফান উল্লাহ গাড়ি নিয়ে অফিসে প্রবেশের চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা তার ওপর চড়াও হয়। হামলায় জিএম ও ম্যানেজার ছাড়াও পিয়ন ও দারোয়ানসহ বেশ কয়েকজন আহত হন। পরে বাগান পঞ্চায়েত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগান পঞ্চায়েত সভাপতি নম কুমার ত্রিপুরা জানান, কারখানা নিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬