ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ

২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ PM
ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ

ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ © টিডিসি সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ বুধবার (২৫ মার্চ) রাতে এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

এদিন বিকেলে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে যায়। ৫ থেকে ৭ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও বাকি যাত্রীদের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকটি লাশ উদ্ধার হয়েছে।

এ ঘটনায় শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং এখনও পর্যন্ত অধিকাংশ যাত্রীর কোন হদিস না পাওয়া, দেশব্যাপী জনমনে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বহুদিন ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে জীবনহানি ঘটেই যাচ্ছে। এসব দূর্ঘটনার বিষয়ে পূর্ব থেকে সজাগ ও সতর্ক থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি এড়ানো যেতো।

বিএনপি মহাসচিব বলেন, নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারকাজ অতিদ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুুঁজে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। প্রাণহানিসহ ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।

তিনি আরও বলেন, এ দূর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9