অর্ধশত যাত্রী নিয়ে পানির ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি

২৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫১ PM
পদ্মায় বাস ডুবি

পদ্মায় বাস ডুবি © সংগৃহীত ও সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির সন্ধান মিলেছে পানির অন্তত ৩০ ফুট গভীরে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসযাত্রীদের ভাষ্যমতে, ওই বাস থেকে ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে। ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারী জাহাজ অনেক দেরিতে এসেছে পৌঁছেছে। তাছাড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শুরু করেছেন। 

সৌহার্দ্য বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে ‍উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। 

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬