এমআইএসটি শিক্ষার্থীকে পাওয়া গেল ৪০ ফুট পানির নিচে

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ PM
নদীতে ঝাঁপ দেয়া এবং নিখোঁজের পর উদ্ধার অভিযান চালনার মুহুর্ত

নদীতে ঝাঁপ দেয়া এবং নিখোঁজের পর উদ্ধার অভিযান চালনার মুহুর্ত © সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় গোসল করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী মো. নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাঈম এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিখোঁজের ২ দিন পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ৪০ ফুট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টায় পদ্মা সেতুর নিকটস্থ ৪নং পিলারের কাছে ১৭ জন বন্ধুর সাথে নৌকায় করে ঘুরতে গিয়েছিলেন তিনি। সে সময় নাঈমসহ তিন জন গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন । তবে দুইজন উঠে আসলেও নিখোঁজ হয়ে যান নাঈম।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে নিহতের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9