নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের সোহেলের ছেলে আরিয়ান (৫) এবং তারার মেয়ে তাসনিম (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিয়ান ও তাসনিম বাড়ির পাশেই খেলতে বের হয়। কিছুক্ষণ পর তারা নবগঙ্গা নদীর ঘাটের দিকে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নিহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

স্থানীয় রহিম মন্ডল বলেন, নদীর পাড়ে কোনো সুরক্ষা বেড়া বা সতর্কীকরণ ব্যবস্থা নেই। শিশুরা প্রায়ই খেলতে এসে পানির ধারে নামে। এমন দুর্ঘটনা না ঘটলে কেউ গুরুত্ব দেয় না।

ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9