সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

০২ মে ২০২৬, ০৮:১০ PM
সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশ,আহত ৪, নিহত ১

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশ,আহত ৪, নিহত ১ © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরমান নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকান মালিকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল সওদাগরের ভাঙারি দোকানে রাখা একটি পুরনো গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আরমান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরনো বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

নিহত আরমানের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। জীবিকার তাগিদে তিনি ওই এলাকায় ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পুরনো সিলিন্ডার ও ভাঙারি মালামাল সংরক্ষণ করা হচ্ছিল, যা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬