রাজধানীতে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ AM
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হচ্ছেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারি ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। 

আরও পড়ুন: প্রকাশ্যে গুলি করা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান,তৃত্বীয় তলায় হোটেলের রান্না ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ৬ জন বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত এবং ২ জন দগ্ধ হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আহতদের মধ্যে ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হাসপাতালে ভর্তি হয়নি। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬