শিক্ষক সংকটে ভুগছে, চাঁদপুরে একমাত্র বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ PM
সরকারি  শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়

সরকারি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় © টিডিসি ফটো

সারাদেশে থাকা মাত্র চারটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগে একমাত্র প্রতিষ্ঠানটি অবস্থিত চাঁদপুর জেলায়। কিন্তু গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে ভুগছে চরম অবকাঠামোগত ও জনবল সংকটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে বর্তমানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে ৫৬ জন। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন, যেখানে শিক্ষকসহ মোট স্টাফ থাকার কথা ২২ জন। এতে শিক্ষার মান ও ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মোসা : হ্যাপি আক্তার বলেন, তিনি গত ৪ আগস্ট ২০২৪ তারিখে এখানে যোগদান করেন। প্রায় আড়াই বছরে তেমন কোনো উন্নয়ন না হলেও নানা সংকট প্রকট আকার ধারণ করেছে। এখনো নির্মিত হয়নি একাডেমিক ভবন, নেই বাউন্ডারি দেয়াল, নেই শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ। পুরাতন আবাসিক ভবনটিও রয়ে গেছে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায়।
ভবন সংকটের কারণে শিক্ষার্থীদের পাশের একটি প্রতিষ্ঠান— সরকারি শিশু পরিবারে গিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। এতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময়যে-কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। নিজস্ব একাডেমিক ভবন থাকলে এই ঝুঁকি অনেকটাই কমে আসতো।

প্রধান শিক্ষক আরও বলেন, আমি যোগদানের পর থেকে এখনো কোনো উন্নয়ন বরাদ্দ আসেনি। জমি থাকা সত্ত্বেও একাডেমিক ভবন নেই, জনবল সংকট রয়েছে প্রায় ১৫-২০ জন। চারপাশে বাউন্ডারি দেয়াল না থাকায় নিরাপত্তাহীনতাও ভোগাচ্ছে।

এ প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আবাসিকভাবে শিক্ষার্থীদের রাখা হয়। কিন্তু জরাজীর্ণ আবাসিক ভবন ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে শিক্ষার্থীদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও নেই কোনো খেলার মাঠ।

এদিকে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে ৩/৪ বার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি একাডেমিক ভবন নির্মাণ, পুরাতন আবাসিক ভবনের সংস্কার এবং জনবল সংকট নিরসনের জন্য।

তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে বিষয়টি অবগত করা হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিদ্যালয়টির একাডেমিক ভবন নির্মাণ, আবাসিক ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেত্রকোনায় প্রশাসনের উদ্যোগে  বন্ধ হলো বাল্যবিবাহ
  • ২৮ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬
কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬