করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত

১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ AM
হুমায়ুন কবির সাগর

হুমায়ুন কবির সাগর © সংগৃহীত

করোনাকালে মৃতদের গোসলের জন্য সাহসী উদ্যোক্তা ও পরবর্তীতে ঝালকাঠি পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর নামক স্থানে ঝালকাঠিগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান সাগর। এসময় সঙ্গে থাকা মোটরসাইকেলের চালক সোহেল গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছে, দুজন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন তারা। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নলছিটি থানার ইনচার্জ আরিফুল আলম বলেন, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন করিব সাগর নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাইক চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ময়নাতদন্তে পরিবারের অনাগ্রহের কারণে সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় হুমায়ুন কবিরের লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ঝালকাঠিতে নিজ বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় নিয়ে আসা হয়। এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে সাগরের বাড়ি ও লঞ্চঘাট এলাকায়। রাত সাড়ে ৮টায় গোসল সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে নিজের বাড়ির মধ্যেই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে স্থানীয় একজন সাংবাদিক জানান, করোনার সময় সাগরের উদ্যোগে করোনায় মৃতদের গোসল করাতে একটি কমিটি গঠন করা হয়। সে সময় তার ভাই সৈকতসহ তারা ৪০-৪৫ জনকে গোসল করায়। পাশের জেলার সনাতন ধর্মের মানুষদেরও তারা গোসল করিয়েছে। এক সপ্তাহ আগেই বলেছিল এসব গল্পগুলো লেখা দরকার। কিন্তু সেই গল্পের অধ্যায় অসমাপ্ত রেখে তিনি নিজেই আরেকটি অধ্যায় হয়ে গেলো।

অন্যদিকে আহত সোহেল ৬ মাস আগে হার্টে সার্জারি করিয়েছেন। ঠিক সেই বরাবরই গুরতর আঘাত পেয়েছেন। বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9