৪ গাড়ির সংঘর্ষ, স্টিলের বান্ডেল ছিঁড়ে পথচারী নিহত

দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া আশরাফ

দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া আশরাফ © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এরপর ওই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ড ভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় এক পথচারী দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ (১৮) মারা যান। তিনি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9