সাইড দিতে গিয়ে খালে যাত্রীবাহী বাস, আহত ১০

০৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ PM
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যাওয়া যাত্রীবাস

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যাওয়া যাত্রীবাস © টিডিসি

ভোলার বোরহানউদ্দিনে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। আহত যাত্রী ও চালকসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজও চলমান।

যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬