মহাসড়কে একে একে চার গাড়ির সংঘর্ষ, থেতলে গেল চালক-পথচারীর পা

কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন

কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একে একে চারটি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন চারজন। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানচলাচলে ধীর গতি থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান, এরপর কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী ট্রাক, এরপর ট্রাকটির পেছনে ধাক্কা দেয় আরও একটি কাভার্ডভ্যান। এতে ট্রাকে থাকা ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিড়ে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়ে। এ সময় রাস্তা পার হতে গিয়ে আটকা পড়ে এক পথচারীসহ আরও ২জন আহত আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পা থেতলে যাওয়ায় অবস্থা গুরুতর হওয়ায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করি এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জোবায়ের বলেন, হাসপাতালে দুর্ঘটনায় আহত ৪ জনকে আনা হয়, যাদের মধ্যে চালক ও এক পথচারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়। বাকি দুইজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9