কর্ণফুলীতে পাওনা টাকা নিয়ে বিরোধে ব্যবসায়ী নিহত, আটক ১

১০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:৫১ PM
নিহত ব্যবসায়ী

নিহত ব্যবসায়ী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু তৈয়ব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মো. দিদারুল আলম (৫০) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে পাইকারি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিদারুল আলম ও আটক আবু তৈয়বের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। কয়েক বছর আগে তৈয়ব দিদারের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। সেই সূত্রে তাদের মধ্যে আর্থিক দেনা-পাওনা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দিদারুল আলম নিজ গ্রামের বাড়ি থেকে নগরীর বাসায় ফিরছিলেন। পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা আবু তৈয়ব তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই সময় উপস্থিত জনতা হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের ভাতিজা মো. বেলাল উদ্দীন বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমি এখন হাসপাতালে আছি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। 

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক লেনদেনের বিরোধের জেরে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দিদারুল আলম পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাঁকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাঁকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9