পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রীর

০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিপা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পানুর গ্রামে মোহনগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিপা আক্তার জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়া ও ফরিদা আক্তারের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিপা মাকে সঙ্গে নিয়ে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পানুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে নিপাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  তার মৃত্যু হয়।

নিহত নিপার ভাই রুহুল আমীন বলেন, ‘পরীক্ষা শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। ময়মনসিংহ থেকে রাতে ঢাকায় নেওয়ার পথে আমার বোন মারা যায়। আমার মা হাসপাতালে চিকিৎসাধীন।’

জানা গেছে, আহত ফরিদা আক্তারকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা ফেলে চালকরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাহন দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সকালে বলেন, ‘নিপা আক্তারের মৃত্যুর বিষয়টি স্বজনদের মাধ্যমে জেনেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9