ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

১২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ PM
চাটমোহর থানা

চাটমোহর থানা © সংগৃহীত

পাবনার চাটমোহরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের প্রাণ গেছে। সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামে মামা সদর আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয় লোকজন জানান, রবিবার সকালে বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে বের হয় রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬