চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ

চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ

চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ © টিডিসি ফটো

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের অর্পণ করা কয়েকটি পুষ্পস্তবক পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ওই বিদ্যালয়ের দপ্তরি লুৎফুর বারী অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন। পরে একইদিন সন্ধ্যায় বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনকে জানানো হয়।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ওই শহীদ মিনারটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ও আশেপাশের লোকজন সেখানে ভিড় জমায়।

স্থানীয় যুবক আনিসুল ইসলাম বলেন, শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগের প্রতীক। এখানে আগুন দেওয়া মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে আঘাত করা। যারা এই ন্যাক্কারজনক কাজটি করেছে, তারা নিশ্চয়ই সমাজ ও দেশের শত্রু। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খানের ফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন বলে জানান।

পরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ধ্যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬