বনবিভাগের অভিযানে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ

বনবিভাগের অভিযানে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ

বনবিভাগের অভিযানে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ করেছে বনবিভাবগ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে বনবিভাগরে লোকজন অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করে।

করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে অভিযান চালিয়ে ফেনী-ট-১১-০৬৭৯ ও চট্ট মেট্রো-ট-১১-৯৩১২ নাম্বারে অবৈধ বালু ভর্তি ট্রাক দুটি জব্দ করা হয়। বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন ও ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬