অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ডাম্প ট্রাক-এক্সকাভেটর জ্বালিয়ে দিল জনতা

আগুনে জ্বলছে ডাম্প ট্রাক ও এক্সকাভেটর

আগুনে জ্বলছে ডাম্প ট্রাক ও এক্সকাভেটর © টিডিসি

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে বিক্ষুব্ধ জনতা একটি ডাম্প ট্রাক ও এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেছে। দীর্ঘদিনের ক্ষোভের জেরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের চিব্বাড়ি রোডের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় একটি মাটিখেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালিয়ে আসছিল। এমনকি সরকারি ছুটির সময় তারা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ওই কৃষিজমিতে মাটি কাটার সময় বিক্ষুব্ধ জনতা একত্র হয়ে সেখানে থাকা একটি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিলের হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬