যশোরে সাড়ে ৭ হাজার কৃষকের ঋণ মওকুফ

২৭ মার্চ ২০২৬, ১০:০৮ AM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১০:০৯ AM
যশোরে  কৃষি ব্যাংক থেকে নেওয়া ঋণ মওকুফ হচ্ছে

যশোরে কৃষি ব্যাংক থেকে নেওয়া ঋণ মওকুফ হচ্ছে © সংগৃহীত

যশোর জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়া সাত হাজার ৬৩৮ জন কৃষক সুবিধা পাচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুদসহ ঋণ মওকুফ হচ্ছে তাদের। জীবিত ও মৃত এই সব কৃষকের কাছে ব্যাংকটির পাওনা প্রায় ছয় কোটি টাকা।

সুফলভোগীরা স্বভাবতই সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছেন, পুরো প্রক্রিয়াটি অনেক সতকর্তার সাথে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সরকারি ভর্তুকি নয়ছয় না হয়।

নির্বাচনের আগে বিএনপির অঙ্গীকার করেছিল দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় যশোরের তথ্যমতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে মূল পাওনা এবং বকেয়া সুদ মিলিয়ে জেলায় তার ব্যাংকের মোট ছয় কোটি ৫৮ লাখ সাত হাজার ৮৭৪ টাকা মওকুফ হচ্ছে। জেলায় কৃষি ব্যাংকের ২২টি শাখার মধ্যে সবচেয়ে বেশি ঋণ মওকুফ হয়েছে সদর উপজেলায়। যশোর শাখায় এক হাজার ৯২৮ জন কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়াও গোপালপুর বাজার শাখায় এক হাজার ৫৫ জন, মণিরামপুরে ৭৭০, চৌগাছায় ৫২০ জন, রূপদিয়া শাখায় ৪৭৭ জন, বাঘারপাড়ায় ৩৯৬, নাভারন শাখায় ৩৬৯, লক্ষ্মণপুর শাখায় ২২৬, নওয়াপাড়ায় ২০৮, মশিহাটিতে ১৪২, খেদাপাড়া বাজার শাখায় ১২১, ঝিকরগাছা শাখায় ১২১, শার্শায় ১১৫, কেশবপুরে ১০১, সিংহঝুলি বাজার শাখায় ১২১, খাজুরা বাজারে ৯৯, নারায়ণপুর বাজার শাখায় ৭৩, কায়েমকোলায় ৩৮, হাসানপুরে ৩৫, জগদীশপুর ৩১ এবং কলাগাছির দশ কৃষক এই সুবিধা পাচ্ছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এনায়েত করিম বলেন, নতুন সরকার গঠনের ১৫ দিনের মাথায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের যে সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে ‘কৃষিবান্ধব ও মানবিক’ হিসেবে দেখছেন জেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা। ঋণগ্রস্ত কৃষকরা যাতে নতুন উদ্যমে আবারও চাষাবাদে বিনিয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই সরকার এই বিশাল অংকের ভর্তুকি দিচ্ছে। ঋণ মওকুফের পর কৃষকরা নতুন করে কৃষিঋণ নিতে পারবেন। তবে একই ব্যক্তি একাধিক ঋণ নিয়ে থাকলে এই সুবিধা পাবেন না। অতীতে ১৯৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের সময় আংশিক ঋণ মওকুফের নজির রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের এ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা। যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের কৃষক শাহীন বলেন, ‘আমরা গরিব কৃষক। দশ হাজার টাকা ঋণ মওকুফ হওয়ায় অনেক উপকার হবে।’ তিনি বর্তমান সরকারকে ‘কৃষিবান্ধব’ বলেও মন্তব্য করেন।

শুধু জীবিত কৃষকরাই নন, ঋণ মাথায় নিয়ে মারা যাওয়া অসহায় পরিবারের মুখেও হাসি ফুটেছে সরকারের এই সিদ্ধান্তে। যশোর সদরের রামনগর ইউনিয়নের বাহিরমল্লিক গ্রামের মৃত রশিদের বাড়িতে গিয়ে জানা যায়, পাঁচ বছর আগে মারা গেছেন তিনি। তার ছোট ভাই অহিদ আলী জানান, মৃত্যুর পর ব্যাংক কর্মকর্তারা কাগজপত্র নিয়ে গেলেও এরপর আর যোগাযোগ করেননি।

তিনি বলেন, ‘লোনটা মাফ হলে আমাদের জন্য খুব ভালো হবে। আমার ভাই অসহায় ছিল, কিছুই রেখে যেতে পারেনি।’

ভাটপাড়া এলাকার মৃত জয় হরিদাস বৈরাগী ১৯৯২ সালে মারা যান। তার ছেলে শঙ্কর অধিকারী জানান, তার বাবার প্রায় আট হাজার টাকা ঋণ ছিল।

তিনি বলেন, ‘সরকার ঋণ মওকুফ করেছে এ কথা আজ সাংবাদিকের কাছেই জানলাম। এতে আমরা খুবই খুশি।’

আরেক কৃষক পরিতোষ জানান, ১৯৮৫-৮৬ সালের দিকে তিনি ঋণ নিয়েছিলেন। মাঝে মাঝে কিস্তি দিলেও দীর্ঘদিন ধরে কেউ টাকা নিতে আসেনি। সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে উপকার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এই প্রসঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণলয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং এতে সরকারকে প্রায় দেড় হাজার কোটি টাকা মওকুফ করতে হবে। এরমাধ্যমে একদিকে যেমন কৃষকরা ঋণের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, অন্যদিকে নতুন করে উৎপাদনে বিনিয়োগ করতে পারবেন। একইসাথে কৃষকরা নতুন করে কৃষিঋণও নিতে পারবেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬