স্বাধীনতা দিবস উপলক্ষে শার্শার বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ PM
বিএনপির নেতাকর্মীদের র‌্যালি

বিএনপির নেতাকর্মীদের র‌্যালি © টিডিসি

মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মমর্যাদা, সংগ্রাম আর বিজয়ের চিরন্তন প্রেরণার উৎস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য এক অমলিন গৌরবগাথা। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো যশোরের শার্শায়ও নানা আয়োজনে স্মরণ করা হয়েছে বীর শহীদদের আত্মত্যাগ। এই প্রেক্ষাপটে শার্শা উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর আগে কায়বা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণের জন্য সেখানে সমবেত হন।

র‍্যালিটি বাগআঁচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন নেতারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফিকুল হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হাসান, রাজু মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬