স্ত্রীর দায়ের কোপে হাসপাতালে ভর্তি স্বামী

২৬ মার্চ ২০২৬, ১০:১৫ AM
যশোর জেলা হাসপাতাল

যশোর জেলা হাসপাতাল © সংগৃহীত

স্ত্রীর দায়ের কোপে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বামী মাসুম বিল্লাহ (৩৩)। বুধবার (২৫ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরন গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মৃত সুরত আলীর ছেলে। 

আহত মাসুম বিল্লাহ বলেন, ‘বুধবার দুপুর দু’টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ফাতেমা খাতুনের (২১) সঙ্গে আমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সে বাড়িতে থাকা ধারালো ‘দা’ দিয়ে আঘাত করলে আমার দু’হাত মারাত্মকভাবে জখম হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই।

তবে জখম গুরুতর হওয়ায় ডাক্তার আমাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। এদিন রাত সাড়ে ৭টার দিকে স্বজনরা আমাকে যশোর হাসপাতালে ভর্তি করেন।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, ‘আহত ব্যক্তির দুই হাত ক্ষতবিক্ষত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘আহত হওয়ার ঘটনার তথ্য বাঘারপাড়া থানা পুলিশকে পাঠানো হয়েছে।’

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬