ছেলের বাইক থেকে সড়কে পড়লেন মা, চাপা দিয়ে গেল বাস

২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ AM
 যশোরে সড়ক দুর্ঘটনা

যশোরে সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

বাঘারপাড়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন মা আয়েশা খাতুন (৫৫)। বুধবার বিকলে সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে এই দুর্ঘটনা ঘটে। আয়েশা খাতুন উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের মোতালেবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে মা ও ছেলে মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারের পূর্ব পাশে পাওয়ার হাউজের কাছে পৌঁছালে মা আয়েশা খাতুন অসাবধনতাবশত মহাসড়কের ওপর পড়ে যান। ওই সময় ঢাকাগামী গ্রিনলাইন কোম্পানির একটি বাস আয়েশা খাতুনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান দুর্ঘটনায় ওই নারী নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তবে গাড়িটিকে আটকানো যায়নি। স্বজনেরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

ট্যাগ: যশোর
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬