নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

২৪ মার্চ ২০২৬, ১১:৫০ AM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক © টিডিসি

নাটোরের লালপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৫০), মনিরুল ইসলাম (২৭) ও বাবুল হোসেন (৩৫)। তারা সবাই লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন ইজিবাইকচালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি ইজিবাইক রওনা দেয়। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালকসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
নিয়ম মেনে নিয়োগ পেলেও আইনের গ্যাঁড়াকলে চাকরি হারালেন ৮ কর্ম…
  • ১৯ আগস্ট ২০২৬
‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬