দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

মো. সোলায়মান

মো. সোলায়মান © সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তিনি মনিরুজ্জামানের ছেলে এবং তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি প্রায় ১৮ বছর ধরে কাতারে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে নগরী থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিশারিঘাট এলাকার শ্রমিক মো. জাহেদ হোসেন (৩২) বলেন, 'আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোলায়মান নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

নিহতের প্রতিবেশী মো. তৌহিদুল ইসলাম বলেন, 'সোলায়মান ভাই দুই মাস আগে দেশে এসেছিলেন। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি খুবই বন্ধুসুলভ মানুষ ছিলেন। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।' 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় বছর আগে একই এলাকার আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলায়মান। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে (১২) এবং ছোট ছেলে দ্বিতীয় শ্রেনিতে পড়ে (৬)।  

নিহতের ভাতিজা মো. ফোরকান জানান, 'লাশ আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, 'আনয়নকারীদের দেওয়া তথ্যমতে, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।' 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন,  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।'

এদিকে, এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬