সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

২৪ মার্চ ২০২৬, ০৯:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বাবা, ছেলে ও নাতি রয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২মার্চ) রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।

নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গা আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকার যোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

বারবাজার হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬